নিজস্ব প্রতিবেদক :: দেয়ালের সর্বোচ্চ সুরক্ষায় ‘অ্যান্টি ব্যাকটেরিয়াল ইন্টেরিয়র’ ও ‘অলরাউন্ডার ইন্টেরিয়র’ পেইন্ট এবং ‘ড্যাম্প প্রুফ প্রাইমার সিলার’ নামে তিনটি নতুন পণ্য বাজারে এনেছে আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড ‘রেইনবো’।গতকাল বুধবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ তিনটি পণ্যের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি রেইনবো পেইন্টসের নতুন পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে ক্রেতারা দেয়ালের সুরক্ষায় ভাল সমাধান পাবেন।’
পণ্যের বিষয়ে রেইনবো পেইন্টস-এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘অ্যান্টি ব্যাকটেরিয়াল ইন্টেরিয়র পেইন্ট’ রেইনবো’র এক অনন্য সংযোজন। এই পেইন্ট এস-বিআইটি প্রযুক্তি সমৃদ্ধ এবং বিশেষ ধরনের ইমালশন দিয়ে তৈরি। এর ফলে দেয়ালে ক্ষতিকর ব্যাকটেরিয়া বিস্তারে বাঁধা দেয়। এর অত্যাধুনিক ফর্মুলা দেয়ালকে লবণাক্ততা ও ড্যাম্প এর প্রভাব থেকে সুরক্ষিত রাখে।
এছাড়া ‘রেইনবো অলরাউন্ডার ইন্টেরিয়র’ রঙ বিশেষ ফর্মুলায় তৈরির ফলে যেকোনো দাগ ও ধুলা-ময়লা লাগলে সহজেই সাবান পানি দিয়ে ধোয়া যায়। এ রঙ লবণাক্ততা ও ড্যাম্প প্রতিরোধী এবং দেয়ালকে দেয় মসৃণ ফিনিশ।’
তিনি আরও বলেন, “রেইনবো ড্যাম্প প্রুফ সিলার অসাধারণ গুণাবলি সম্পন্ন সিলার। এ সিলার খুব সহজে প্লাস্টারের অতি ক্ষুদ্র ছিদ্রগুলো কঠোরভাবে রোধ করে যা পানির অনুপ্রবেশে বাঁধা প্রদান করে দেয়ালকে রাখে ড্যাম্প ও নোনামুক্ত। এর ফলে দেয়ালের স্থায়িত্ব বৃদ্ধি পায়। বর্তমানে রেইনবো পেইন্টসের ৩৫ ধরনের রঙ রয়েছে। সারাদেশে ‘রেইনবো পেইন্টস’ এর আড়াইশো শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।
রেইনবো পেইন্টস এর কনসালটেন্ট মো. শাহজাহান, জেনারেল ম্যানেজার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সালেহ্ আহম্মদ চৌধুরী, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৩ নভেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫