Follow us

বাজারে অপোর নতুন ফোন এ১৬

নিজস্ব প্রতিবেদক ::  বাজারে পাওয়া যাচ্ছে অপোর এ সিরিজের নতুন অলরাউন্ডার ফোন অপো এ১৬। বুধবার সারাদেশে একযোগে ফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। ফোনটি কিনলে একই দিন আকর্ষণীয় পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে।

দেশব্যাপী প্রথম বিক্রি (ফার্স্ট সেল) উপলক্ষে এ১৬ নামের সাথে মিল রেখে মাত্র ১৬ টাকায় ফোন জেতার সুযোগ করে দিয়েছে তারা। এজন্য আগামী ১-৭ সেপ্টেম্বরের মধ্যে ফোনটি কিনে লটারিতে অংশ নিতে হবে। লটারিতে অংশগ্রহণ করতে চাইলে এ লিংকে (www.oppobangladesh.com/new) প্রবেশ করে গ্রাহকের নাম, যোগাযোগের ঠিকানা, আইএমইআই-১ নাম্বার, শপ কোড, অঞ্চল ইত্যাদি তথ্য দিতে হবে। এরপর ‘চেক ইউর লাক’ বাটনে ক্লিক করে নিজের ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাবে। বিজয়ী হলে অপো টিম তিন দিনের মধ্যে যোগাযোগ করবে। বিজয়ীকে অবশ্যই কুপন কার্ড ও ক্যাশ মেমো দেখাতে হবে।

এ১৬ এর শক্তিশালী দিকগুলো হচ্ছে এর অসাধারণ ডিজাইন, বড় ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরার সেট আপ। মাত্র ১২,৯৯০ টাকার ফোনটিতে রয়েছে সাইড মাউনটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাক্রা লেন্সসহ প্রিমিয়াম নানা সুবিধা। এককথায় বাজেট ও পারফরমেন্সের কারণে ফোনটি হবে অলরাউন্ডার।

মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসরের ফোনটিতে থাকছে ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রম। এর ৬০ মেগাহার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ১২০ মেগাহার্টজ টাচ স্যাম্পলিং রেট প্রতিটি স্ক্রলিং এর সময় দিবে ভিন্ন এক অনুভূতি। ভালো পারফরমেন্স নিশ্চিতের জন্য ফোনটিতে রয়েছে পাঁচটি তাপমাত্রা সেন্সর। পারফরমেন্সের সাথে ৬.৫ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের ডিজাইনও নান্দনিক। ফোনটির ৮.৪ মিলিমিটার পুরুত্ব ব্যবহারকারীকে দিবে স্লিম ও আরামদায়ক এক অনুভূতি।

এবারের এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। বলা হচ্ছে, একবার চার্জ দিয়ে ২১ ঘণ্টা ইউটিউব দেখা সম্ভব। এমনকি সুপার পাওয়ার মোড থাকার কারণে ৫% চার্জ থাকলেও ১.৮৪ ঘণ্টা কথা বলা যাবে। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।

ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। এমনিতেই ক্যামেরার জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। এ১৬ ফোনটিও তার ব্যতিক্রম নয়। ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পেছনের উভয় ক্যামেরাই স্মার্ট বিউটিফিকেশন ফিচার সমর্থন করে। আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার যা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে। ছবিও হবে আরো নিখুঁত ও সংবেদনশীল।

তাহলে আর দেরি না করে আজই নিকটস্থ অপো সেন্টার থেকে এ১৬ কিনে নিজের ভাগ্য যাচাই করুন। আর বাজেটের মধ্যে নিজের বেস্ট ফিচারের ফোনটি নিশ্চিত করুন।

বিডি প্রেসরিলিস / ০২ সেপ্টেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫