Follow us

বাজারে অপোর নতুন ফোন

 

নিজস্ব প্রতিবেদক :: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো দেশের বাজারে নিয়ে এসেছে এ৩৩ মডেলের নতুন স্মার্টফোন। বাজেট-ফ্রেন্ডলি এ ফোনটিতে ৯০ হার্জের পাঞ্চ-হোল ডিসপ্লে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আছে এআই ট্রিপল ক্যামেরা এবং আরো অনেক কিছু। ফোনটির মূল্য মাত্র ১৩,৯৯০ টাকা।

পছন্দের ভিডিও কন্টেন্ট দেখা ও চমৎকার গেমিং অভিজ্ঞতার জন্যে অপো এ৩৩-তে আছে ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে। উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্জ গতির ও ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনে ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরার সঙ্গে আছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। মিন্ট ক্রিম ও মুনলাইট ব্ল্যাক– এ দুটি রঙে পাওয়া যাবে অপো এ৩৩।

বিডি প্রেসরিলিস /১০ নভেম্বর ২০২০ /এমএম      


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫