Follow us

বাংলাদেশ সিরামিক এক্সপো ২০১৯

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ সিরামিক এক্সপো ২০১৯’। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ এক্সপো।

তিন দিনব্যাপী এ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট ফজলে ফাহিম এবং বিসিএমইএ’র প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম মোল্লা। নিজেদের উদ্ভাবনী সব পণ্য নিয়ে এ এক্সপোতে অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্স সিরামিকস গ্রুপ। এক্সপোতে সর্বমোট ১৮টি দেশের ১২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এক্স সিরামিকস গ্রুপের স্টল নাম্বার পি-৫, হল-৪ (নবরাত্রি)।

এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার এ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, এ এক্সপোতে দর্শনার্থীরা বিশ্বের সবচেয়ে টেকসই টাইলস ‘স্টোন শিল্ড’ এর স্থায়িত্ব নিয়ে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। ‘স্টোন শিল্ড’ বাংলাদেশের প্রথম পেটেন্টেড টাইলস পণ্য। এছাড়াও, আমাদের প্রতিষ্ঠানে রয়েছে বিশ্বমানের ও উদ্ভাবনী এবং গবেষণা ভিত্তিক অন্যান্য সব পণ্য। যা আমাদের স্টলে প্রদর্শিত হবে। আমার বিশ্বাস, এক্সপো’তে আমরা উদ্ভাবনী এসব পণ্যের প্রদর্শনীর মাধ্যমে দেশের বাইরে বাজারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। যারা এ এক্সপো’তে আসবেন তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে।

এ এক্সপোতে দেশের সিরামিক শিল্পের অগ্রগতি, উন্নয়ন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধি এবং এ শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠা দক্ষ জনশক্তির উদ্ভাবন তুলে ধরা হবে। বিশের বিভিন্ন দেশ থেকে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। আশা করা হচ্ছে, সিরামিক পণ্যের প্রতি তাদের আগ্রহ এবং আকৃষ্টতাকে আরও সুদৃঢ় করতে এবং বিনিয়োগবান্ধব বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগকে উৎসাহিত করবে এ এক্সপো।

বিডি প্রেসরিলিস / ০৮ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫