নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি রাজধানী বনানীর প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল আইল্যান্ড- মহেশখালী প্রকল্পের অধীনে ডিস্টান্স লার্নিং প্রোগ্রামের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জাগো ফাউন্ডেশন, যারা মহেশখালী উপজেলায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করছেন।
ভবিষ্যতে এই প্রকল্পের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সির-এর নির্বাহী পরিচালক জনাব পার্থপ্রতীম দেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেপী সিদ্দিক, প্রকল্প ব্যবস্থাপক, আই ও এম, জাহিদ মোহাম্মদ ফিরোজ, প্রকল্প পরিচালক, ডিজিটাল আইল্যান্ড মহেশখালী এবং মাসুম আল রেজা, জাতীয় প্রকল্প সমন্বয়কারী, আই ও এম।২০১৫ সালে বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ২- প্রাথমিক শিক্ষায় সর্বজনীন গ্রাহ্যতা অর্জন করে।তবে এখনো বাংলাদেশ শিক্ষাব্যাবস্থা নিয়ে নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আই ও এম এবং কোরিয়া টেলিকম কক্সবাজারের মহেশখালী উপজেলায় “ডিজিটাল আইল্যান্ড- মহেশখালী” প্রকল্পটি কার্যে পরিণত করা শুরু করেন।
২০১৭ সালে জাগো এই ডিস্টান্স লার্নিং মডেল প্রয়োগ করে মহেশখালীর ১০ টি প্রাথমিক স্কুলে ইংরেজী শিক্ষা প্রদান করা শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে ৯০০০ সরকারি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করে এবং সামাজিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে প্রায় ২০০০০ মহেশখালীর অধিবাসীগণ ই-লার্নিং সম্পর্কে জানতে পারেন।
বিডি প্রেসরিলিস / ০২ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫