নিজস্ব প্রতিবেদক ::প্রথমসারীর যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সহযোগীতাস্বরূপ প্রায় ৯ লক্ষ টাকা সমমূল্যের হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। পুলিশ হেড কোয়ার্টার (এইচকিউ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অফিস এবং ঢাকা রেঞ্জ-এ এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
মঙ্গলবার পুলিশ হেড কোয়ার্টার (এইচকিউ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেড কোয়ার্টারে প্রায় ৯ লক্ষ টাকা সমমূল্যের মেডিক্যার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজারের ৫২ টিরও বেশি কার্টুন, পুলিশ বাহিনীর প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
ম্যারিকো’র চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ এবং ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ক্রিস্টাবেল র্যানডলফ-এর হাত থেকে পুলিশ এইচকিউ-এর অ্যাসিস্টেন্স ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মাসুদুর রহমান, পুলিশ এইচকিউ-এর কমিশনার-এর পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ্ম রায়, ডিএমপি-এর ডেপুটি কমিশনার অব পুলিশ মো: আনিসুর রহমান, এবং ঢাকা রেঞ্জ-এর ডিআইজি হাবিবুর রহমান যথাযথভাবে তাদের কার্যালয়ে স্যানিটাইজারগুলো গ্রহণ করেন।
বিডি প্রেসরিলিস / ২০ এপ্রিল ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫