Follow us

বাংলাদেশে শাওমির এমআই পপ

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের ব্যবহারকারিদের নিয়ে প্রথমবারের মতো ‘এমআই পপ’ উদযাপনে মেতেছে শাওমি।গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই আনন্দ আড্ডায় সারাদেশ থেকে পাঁচ শতাধিক শাওমি গ্রাহক উপস্থিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।এতে বলা হয়, এমআই পপ হচ্ছে শাওমির একটি বিশেষ অনুষ্ঠান; যেখানে সারা দেশের এমআই ভক্তরা শাওমির কর্মকর্তাদের সঙ্গে আনন্দ উদযাপনে যুক্ত হয়। শাওমি ২০১২ সাল থেকে সারাবিশ্বে এমন অনুষ্ঠান করলেও বাংলাদেশে এটাই প্রথম।

এই অনুষ্ঠানে শাওমি ভক্তরা কুইজ, লাকি ড্রসহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে পুরস্কার জেতেন। দিনটিকে আরও আনন্দঘন করতে আয়োজন করা হয় সঙ্গীত সন্ধ্যার। সেখানে পরিবেশন করেন সংগীতশিল্পী তানজির তুহিন।বাংলাদেশে শাওমির এক লাখেরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে শাওমি ফান ক্লাব।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী বলেন, “এমআই ফ্যানদের জন্য এই প্রথম বাংলাদেশে এমআই পপ আনতে পেরে আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত। এমআই ভক্তদের সার্বক্ষণিক সমর্থন ও মূল্যবান প্রতিক্রিয়ার মাধ্যমে এটি এখন বাংলাদেশের অন্যতম ব্র্যান্ডে পরিচিত হয়েছে।

বিডি প্রেসরিলিস /২০ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫