Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: র‌্যানকন মটর বাইকস লিমিটেড বিশ্বের বিখ্যাত মোটরসাইকেল সুজুকির সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে উৎপাদন ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ৩০০ জনের অধিক জনবল নিয়ে র‌্যানকন মটরর্স নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে বাংলাদেশের মোটরসাইকেল শিল্পে উৎপাদন ও বিপণনের মাধ্যমে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে মজবুত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে। আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে দেশব্যপী বিপণন ও গ্রাহক সেবা নিশ্চিত করতে র‌্যানকন ইআরপি সফটওয়্যারের প্রয়োজনীয়তা অনুভব করে। যার ফলশ্রুতিতে ২৯টি দেশী ও বিদেশী সফটওয়্যার যাচাই ও পর্যালোচনার পর মানসম্পন্ন দেশীয় প্রিজম ইআরপি বাছাই করে।

র‌্যানকন মটর বাইকস প্রধান নির্বাহী কাজী আশিকুর রহমান ও ডিভাইন আইটি প্রধান নির্বাহী ইকবাল রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থতি ছিলেন র‌্যানকন মটর এর হেড অফ ইআরপি এন্ড আইটি বুলবুল আহমেদ, ডিভাইন আইটি প্রোডাক্ট ম্যানেজার বাহারুল আলম, বিজনেস এনালিস্ট ম্যানেজার ইমাম মাহ্দী সহ অনেকে।
প্রিজম ইআরপি ডিভাইন আইটি লিমিটেডের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা উৎপাদিত একটি ফ্ল্যাগশিপ সফটওয়্যার, যা ২০০৭ সাল থেকে বাংলাদেশে ৩৫০ টিরও অধিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। প্রিজম ইআরপি একটি বিজনেস সফটওয়্যার। যার মাধ্যমে প্রতিষ্ঠানের দৈনন্দিন সকল কার্যক্রম তথা হিসাব, ক্রয় বিক্রয়, মজুত ও উৎপাদন, বিপণন, কাস্টমার সার্ভিস, ওয়ারেন্টি ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়া যায়।

র‌্যানকন মটর বাইকসের সাথে ডিভাইন আইটি লিমিটেড এর চুক্তির মাধ্যমে দেশীয় সফটওয়্যারের ভিত্তি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন ডিভাইন আইটির সিইও ইকবাল রাসেল। আইটি ও সফটওয়্যার শিল্পে পর্যাপ্ত বিনিয়োগ, ব্যবস্থাপনা ও দৃঢ়তা থাকলে দেশকে স্বয়ংসম্পুর্ণ করা সম্ভব বলে মনে করেন ইকবাল।

বিডি প্রেসরিলিস /১৮ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫