নিজস্ব প্রতিবেদক :: গত ১০ বছর বিশ্বব্যাপী মোবাইল ইন্ডাস্ট্রিতে মূল ভূমিকা পালন করে আসছে ট্রানশান হোল্ডিংসের অন্যতম সেরা ব্র্যান্ড আইটেল। ব্র্যান্ডটি বিশ্বাস করে প্রতিটি মানুষের জীবন-যাপন হবে সুস্থ এবং সুন্দর। তাই বাংলাদেশের বাজারে পণ্যসম্ভার আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ আইটেল ‘এ’ সিরিজ টিভি নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশের বাজারে কোম্পানিটির প্রথমবারের মতো নিয়ে আসা এ সিরিজের টিভি ‘আইটেল এ৩২১’ এর উজ্জ্বল রঙ কক্ষ জুড়ে ছড়িয়ে দিবে আলো। টিভিতে দর্শকরা যে ধরনের স্ক্রিন দেখতে চায় সেভাবেই ডিজাইন করতে আইটেল এ৩২১ তে আধুনিক ক্যানভ্যাস ব্যবহার করা হয়েছে। এ টেলিভিশনে দর্শকদের জানানো, শেখানো এবং বিনোদন দেওয়াকে প্রাধান্য দেয়া হয়েছে।
বাজারে পণ্যসম্ভার সম্প্রসারণের পাশাপাশি, আইটেল তার মূললক্ষ্য পূরণে গ্রাহকদের নিত্য নতুন সুবিধা দিতে চায়। যা তাদের এগিয়ে চলার পথকে একটি সক্রিয় অনুসন্ধানে রূপান্তর করতে সহায়তা করবে। টেলিভিশনটিতে যুক্ত করা সব যন্ত্রাংশ আইটেলের সু-প্রতিষ্ঠিত সরবরাহ চেইন নেটওয়ার্ক থেকে আসবে যা ওভারভোল্টেজের সুরক্ষাসহ একটি কমপ্যাক্ট স্লিক ডিজাইন এবং দীর্ঘস্থায়িত্ব উভয়েরই গ্যারান্টি দিবে। এছাড়াও আইটেল এ৩২১ টিভিতে ৫টি বিল্ট-ইন গেমস, সুপার পিকচার কোয়ালিটি, ২০ডব্লিউ স্টেরিও স্পিকার এবং মাল্টি-ইনপুট পোর্ট সুবিধা পাওয়া যাবে।
কার্লকেয়ার সার্ভিস সেন্টারের অনুমোদনসহ আইটেলের সকল টেলিভিশনে ১০০ দিনের রিপ্লেসমেন্ট এবং ৪ বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। সকলের কাছে নতুন নতুন প্রযুক্তির অভিজ্ঞতা পৌঁছে দিতে এবং প্রযুক্তি ব্যবহারে জীবনকে আরও উপভোগ্য করে তুলতে প্রযুক্তির প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে আইটেলের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আইটেল এ৩২১ টিভি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.itel-appliances.com/pro_info_27.html & https://www.facebook.com/itelBangladesh
আইটেল সম্পর্কেঃ
আইটেল ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যান্ডটি প্রযুক্তি দুনিয়ায় প্রবেশের মাধ্যমে এবং প্রবেশের পূর্বেই গ্রাহকদের সাথে সর্ম্পক স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তিগত সুবিধাদি প্রদানে বদ্ধপরিকর। আইটেল ট্রানশান হোল্ডিংসের একটি সেরা ব্র্যান্ড, যা বিশ্বব্যাপী মোবাইল ফোন নির্মাতাদের মধ্যে ৮.১% মার্কেট শেয়ারের পাশাপাশি চতুর্থ অবস্থানে রয়েছে। তাছাড়া এটি আফ্রিকায় প্রথম স্থানে (৫২.৫%), ভারতে পঞ্চম (৬.৮%) এবং বাংলাদেশে দ্বিতীয় স্থানে (১৫.৬%) রয়েছে।
ট্রানশান তার বিশ্বব্যাপী বিক্রয় নেটওয়ার্কের মাধ্যমে ৭০ টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রসারিত হয়েছে, পাশাপাশি আইটেল বিশ্বের প্রায় ৫০টি উদীয়মান বাজারে প্রবেশের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করছে এবং ক্রমান্বয়ে এর সংখ্যা আরো বাড়ছে। আইটেলের রয়েছে মোবাইল, ট্যাবলেট, স্মার্ট এক্সেসরিস এবং টিভি। আফ্রিকায় ব্যবসা, ব্রিটেনের একটি প্রামাণ্য ব্যবসায়িক ম্যাগাজিন, আফ্রিকার র্যাঙ্কিংয়ে ২০১৮/২০১৯ শীর্ষ ১০০ সেরা-অ্যাডমিরড ব্র্যান্ডসের মধ্যে আইটেলকে ১৭তম স্থান দিয়েছে।
বিডি প্রেসরিলিস /১৭ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫