নিজস্ব প্রতিবেদক :: বৈশ্বিক সম্মেলন, ইনসেন্টিভ ট্রাভেল, কনভেনশন ও প্রদর্শনীর (এমআইসিই) ক্ষেত্রে পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে ‘ইন সিঙ্গাপুর ইনসেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডস (ইন্সপায়ার)’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করছে সিঙ্গাপুর ট্যুরিজিম বোর্ড (এসটিবি)। ব্যবসায়িক প্রতিনিধি এবং কর্পোরেটদের মাঝে ইন্সপায়ার প্রোগ্রাম সম্পর্কে পরিচিতি করাতে ও কীভাবে এই প্রোগ্রাম থেকে সুবিধা পাওয়া যাবে- সে বিষয়ে জানাতে সম্প্রতি ঢাকার একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর ট্যুরিজিম বোর্ড।
সিঙ্গাপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদার হয়ে নির্ধারিত এমআইসিই গ্রুপের প্রতিনিধিদের উপভোগ্য অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।বিশ্বব্যাপী ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করার মাধ্যমে সিঙ্গাপুরে বিটিএমআইসিই ভ্রমণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
২০১৮ সালে ২.৯ মিলিয়নেরও বেশি বিটিএমআইসিই পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসেন, যা ২০১৭ সালের পর্যটক সংখ্যা থেকে ১২.১ শতাংশ বেশি। ২০১৮ সালে ট্যুরিজম রিসিপ্টস পূর্বের বছরের তুলনায় ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৬৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলার হয়েছে।
সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের ডেপুটি চীফ এক্সিকিউটিভ মেলিসা অ্য বলেন, ২০১৮ সালে বিটিএমআইসিই ক্ষেত্রে সফলতা অর্জনের পর বৈশ্বিকভাবে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এর পূর্বে দক্ষিন-পূর্ব এশিয়ায় এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে কর্পোরেট গ্রুপের মধ্যে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করা হয়েছিলো। কিন্তু বর্তমানে ইন্সপায়ার এর বৈশ্বিক
বিডি প্রেসরিলিস / ০৬ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫