নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীরের হাতে বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ পুরস্কারের ক্রেস্ট ও ২ লাখ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
আইএফআইসি ব্যাংক ও সমকাল বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগের পুরস্কার পেয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। দেশীয় বৃহৎ শিল্প খাতের দ্রুত বিকাশ, ব্যাপক কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরি, আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটনকে এ পুরস্কার দেয়া হয়েছে।
গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ওয়ালটনকে ‘আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার-২০১৮’ দেয়া হয়। বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ ক্যাটাগরিতে এ পুরস্কার পায় ওয়ালটন।
এছাড়া, বর্ষসেরা নারী উদ্যোক্তা, বর্ষসেরা এসএমই উদ্যোক্তা ও বর্ষসেরা তরুণ উদ্যোক্তা- এই তিন ক্যাটাগরিতে আরো তিনজনকে পুরস্কৃত করা হয়। শিল্প ও বাণিজ্য পুরস্কারের জন্য গঠিত নয় সদস্য বিশিষ্ট জুরি বোর্ডের প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
দেশের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ও সমকাল যৌথভাবে প্রথমবারের মতো এ পুরস্কার দিয়েছে। সম্মাননা হিসেবে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ক্রেস্ট ও ২ লাখ টাকার চেক দেয়া হয়।
‘আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার-২০১৮’ সম্মাননা ক্রেস্ট হাতে বিজয়ীরা
ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীরের হাতে বর্ষসেরা শিল্প ও বাণিজ্য পুরস্কারের ক্রেস্ট ও ২ লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্র্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ ফজলে ফাহিম।
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার, ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্থ-সামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যা বিশ্বনেতাদের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য সম্পর্কে জানার আগ্রহ দেখাচ্ছেন। এসব অর্জনের প্রধান চালিকাশক্তি বেসরকারি খাতের উদ্যোক্তারা। তারা সরকারের দেয়া ভৌত-অবকাঠামো ও শিল্পবান্ধব প্রয়োজনীয় নীতি সহায়তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদান রাখছেন।
বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশপ্রেমিক সাধারণ ক্রেতা ও গণমাধ্যম। তারা সব সময় পাশে ছিল বলেই দেশীয় প্রযুক্তিপণ্য খাতে ওয়ালটন দ্রুত এগিয়ে যাচ্ছে। ওয়ালটনের লক্ষ্য- ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেয়া। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে পাওয়া স্বীকৃতি বা পুরস্কার বিশেষ উদ্দীপক হিসেবে কাজ করবে।
বিডি প্রেসরিলিস / ১৪ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫