নিজস্ব প্রতিবেদক :: পোশাক ব্র্যান্ড ‘গ্রামীণ ইউনিক্লো’ দিচ্ছে বিশাল মূল্যছাড়। জাপানি ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে যাত্রা শুরুর ১০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে নির্দিষ্ট ডিজাইনের বিভিন্ন পোশাকে ৬৫ শতাংশেরও বেশি ছাড় ঘোষণা করেছে। নির্দিষ্ট ডিজাইনের শার্ট, প্যান্ট, টপস্, টিউনিক, পোলোশার্ট, টি-শার্ট, জিন্স, শীতের পোশাকসহ বিভিন্ন আইটেমে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে এই মূল্যছাড়। দেশব্যাপী গ্রামীন ইউনিক্লোর ১৭টি আউলেটেই পাওয়া যাবে এই সুযোগ।
উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশে সামাজিক ব্যবসায় হিসেবে যাত্রা শুরু করে বর্তমান এশিয়ার শীর্ষ এবং বিশ্বের ২য় শীর্ষ পোশাক বিক্রয়কারী জাপানের প্রতিষ্ঠান ইউনিক্লোর সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রামীণ ইউনিক্লো।’ যাত্রার শুরু থেকেই স্বল্পমূল্যে উন্নতমানের আরামদায়ক পোশাক সরবরাহের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রামীণ ইউনিক্লো।
বিডি প্রেসরিলিস /০৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫