Follow us

বগুড়ায় শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: বগুড়া শহরের হয়ে গেল ‘ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। এবাব্রের আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর উপর ভিত্তি করে ৩টি ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে বগুড়া জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর এক হাজারেরও বেশী শিক্ষার্থী। প্রতিটি বিভাগে ৩ জন করে মোট ৯ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্ন্যাক ব্র্যান্ড ‘ড্যান কেক’ এই আয়োজনটির পৃষ্ঠপোষকতায় বগুড়ার পর্যটন মোটেলে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। প্রতিযোগিতাটির উদ্বোধন করেন ড্যান কেক বাংলাদেশ’র হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া আর্ট কলেজের তিন প্রভাষক- মোঃ আবুল হাশিম, সরজিত কুমার মন্ডল ও নীলকণ্ঠ ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ নাসিরুদ্দিন শেখ, বগুড়া আর্ট কলেজ, মোঃ এমদাদুল হক, সম্পাদক, বগুড়া জেলা রোভার স্কাউট এবং মোঃ আফজাল হোসেন, যুগ্ম-সম্পাদক, বগুড়া জেলা স্কাউট। অতিথিরা এ রকম একটি আয়োজনের জন্য ড্যান কেক’কে ধন্যবাদ জানান ও সকল প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে ডেন ফুডস লিমিটেড ড্যান কেক এ/এস, ডেনমার্ক এবং পান্ডুঘর লিমিটেডের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে। ড্যান কেক প্রথম আগমনেই তার ইউরোপিয়ান রেসিপির মানসম্মত ও সুস্বাদু স্ন্যাকসের মাধ্যমে ভোক্তার মন জয় করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত মান এবং নতুন নতুন সংযোজনের দ্বারা বাংলাদেশের স্ন্যাকস প্রেমীদের ভালোবাসার ব্র্যান্ড হিসেবে গণ্য হয়ে আসছে।

বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫