Follow us

ফেনীতে আড়ংয়ের পথচলা শুরু

 

নিজস্ব প্রতিবেদক ::  আজ শনিবার (২৭ নভেম্বর) ফেনী সদরে উদ্বোধন করা হয়েছে ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের ২৩তম আউটলেট। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার রোডে নবনির্মিত ৯ হাজার বর্গফুটের ২ তলার এই আউটলেটটিতে পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনাসহ আড়ংয়ের সাব-ব্র্যান্ড-তাগা ম্যান ও আড়ং আর্থের পণ্যসমূহ পাওয়া যাবে।

আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম আউটলেটটির উদ্বোধন করেন। এ সময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশি কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। ফেনীতে একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই আনন্দিত’- মন্তব্য করেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ও নিরাপদ শপিংয়ের পরিবেশ নিশ্চিত করতে আউটলেটটিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটলেটে প্রবেশের আগে গ্রাহকদের মাস্ক পরিধান করতে হবে, তাপমাত্রা পরীক্ষা করতে হবে এবং হাত স্যানিটাইজ করতে হবে। এছাড়াও গ্রাহকরা সীমিত সময়ের জন্য ৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’ এর সদস্য হতে পারবেন এবং সারা বছরব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ২৭ নভেম্বর ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫