নিজস্ব প্রতিবেদক :: দেশের ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির ফেইসবুক গ্রুপে সদস্য এক লাখ ছাড়িয়েছে।যাত্রার ১১ মাসের মাথায় ই-কমার্সটি ফেইসবুকে এই মাইলফলক অর্জন করেছে। ‘ইভ্যালি অফার হেল্প অ্যান্ড রিভিউ’ নামের ওই গ্রুপের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের বিভিন্ন অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা করে। এছাড়াও, গ্রুপটির মাধ্যমে গ্রাহকরা তাদের মতামত জানাতে পারেন।শনিবার ফেইসবুকে ইভ্যালির গ্রুপে গিয়ে দেখা যায়, গ্রুপের সদস্য সংখ্যা প্রায় এক লাখ চার হাজার।
ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লবের এই সময়ে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগের মাধ্যম আরও দৃঢ় করে ফেইসবুকের এমন কমিউনিটি গ্রুপ।
প্রতিদিন হাজারের বেশি গ্রাহক বিভিন্ন ধরনের গ্রাহক সেবা ও তথ্য পাচ্ছেন গ্রুপটি থেকে। তাদের সমস্যা, পরামর্শ ও আনন্দঘন মুহূর্তের কথা আমাদের পাশাপাশি অন্যান্য গ্রুপ সদস্যদের সঙ্গে শেয়ার করছেন। এতে করে সবার সাথে সবার সরাসরি যোগাযোগের দ্রুত একটি মাধ্যম নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করে ইভ্যালি।
বিডি প্রেসরিলিস / ১৬ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫