Follow us

প্রিমিয়ার ব্যাংক ও এসএসএলকমার্জ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

 

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এসএসএলকমার্জ এর মধ্যে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ব্যাংকের নতুন হিসাব খোলার সুবিধার্থে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ এবং এসএসএল ওয়ারলেসের গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহসান খলিল উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, ‘করোনা মহামারির পরিস্থিতিতে মানুষকে ঘরের বাইরে না এসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেয়ার জন্যই এই উদ্যোগ। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে মানুষের নিরাপত্তার পাশাপাশি ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া খুব সহজ হবে।’

এই সার্ভিসের মুখ্য কর্মকর্তা হিসেবে কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মো. জামিল হোসাইন, সিএমএ বলেন, ‘গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে অনলাইনে হিসাব খোলার পাশাপাশি খুব শিগগিরই বাংলা কিউআর চালু করবে প্রিমিয়ার ব্যাংক, যেখানে স্মার্টফোন দিয়ে পিমানি অ্যাপের মাধ্যমে ক্রেতারা ডিজিটালি পেমেন্ট করতে পারবেন।’

বিডি প্রেসরিলিস / ১২ আগস্ট ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫