Follow us

পেকুয়ায় ওয়ালটন প্লাজার যাত্রা শুরু

 

নিজস্ব প্রতিবেদক :: প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রা শুরু করেছে ওয়ালটনের নিজস্ব শো-রুম ‘ওয়ালটন প্লাজা’।বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার চৌমুহনীর আহমেদ শফি মার্কেটের দ্বিতীয় তলায় প্লাজার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মো. আরাফাত চৌধুরী। তিনি ফিতা কেটে নতুন এই প্লাজার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন কক্সবাজারের জোনের ক্রেডিট মনিটর অনীল বিশ্বাস, চকরিয়ার প্লাজার ম্যানেজার মাজেদুর রহমান, কক্সবাজার ঝাউতলা প্লাজার ম্যানেজার শফিকুল মওলা, ঈদগাঁও প্লাজার ম্যানেজার রাশেদুল ইসলাম জুয়েল, লোহাগাড়া প্লাজার ম্যানেজার সুজন কুমার সাহা, দোহাজারী প্লাজার ম্যানেজার বিপুল, পটিয়া প্লাজার ম্যানেজার রুহুল আমিন, বোয়ালখালী প্লাজার ম্যানেজার খালেদুল ইসলাম রাজু, আনোয়ারা প্লাজার ম্যানেজার আমিনুল ইসলাম, কক্সবাজার রামু প্লাজার ম্যানেজার সাদেক উল্লাহ ও আহমেদ শফি মার্কেটের স্বত্বাধিকারী জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আরাফাত চৌধুরী বলেন, ওয়ালটন বর্তমানে দেশের এক নম্বর ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। তাই সব শ্রেণির মানুষের হাতে ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে পেকুয়া উপজেলায় নতুন প্লাজার যাত্রা শুরু করেছে।

তিনি জানান, এই প্লাজা থেকে সহজ শর্তে কিস্তিতে এবং নগদে ওয়ালটনের পণ্য কিনতে পারবেন স্থানীয়রা। এই প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, স্মার্ট টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। ওয়ালটনের মূল লক্ষ্য স্বল্পমূল্যে মানসম্মত পণ্য সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। করোনা পস্থিতিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান আয়োজন হয়।

বিডি প্রেসরিলিস / ১৬ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫