নিজস্ব প্রতিবেদক :: ফ্যাশন সচেতন ও পরিপাটি পুরুষদের জন্য ‘স্টুডিও এক্স’ সিরিজে বেশ কয়েকটি প্রসাধনী নিয়ে এসেছে ম্যারিকো বাংলাদেশ।মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে নতুন পণ্যগুলো উন্মোচন করেন ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল।এসময় তিনি বলেন, স্টুডিও এক্স হলো বাংলাদেশে ম্যারিকোর প্রথম আন্তর্জাতিক মেল গ্রুমিং প্রোডাক্ট লাইন। এখানে পুরুষদের জন্য রয়েছে শ্যাম্পু, ফেস ওয়াশ, হেয়ার জেল এবং ডিওডরেন্ট।অনুষ্ঠানে বাংলাদেশের স্টাইল সচেতন পুরুষদের জন্য স্টুডিও এক্স স্টাইল ডটকম নামে ৩৬০ডিগ্রী মেল গ্রুমিং সল্যুশন সমৃদ্ধ একটি ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।ওয়েবসাইটটি একজন পুরুষের স্টাইলিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরণের তথ্য দিয়ে সাজানো হয়েছে।
আশীষ গোপাল বলেন, সময়ের সাথে সাথে পুরনো অনেক ধ্যান-ধারণা এখন পাল্টে যাচ্ছে। বর্তমান পুরুষ কনজ্যুমার নিজের ব্যক্তিত্ব ও প্রভাবের ব্যাপারে সচেতন। বাংলাদেশের স্টাইল সচেতন পুরুষদের গ্রুমিং আরও সহজ ও কার্যকর করতে একই সঙ্গে চারটি প্রয়োজনীয় পণ্য নিয়ে হাজির হল ম্যারিকো।“আমরা অত্যন্ত আনন্দিত যে, বাংলাদেশের স্টাইল সচেতন পুরুষদের গ্রুমিং আরও সহজ ও কার্যকর করার জন্য আমরা প্রথম আন্তর্জাতিক মেল গ্রুমিং রেঞ্জ নিয়ে আসতে সক্ষম হয়েছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রক ব্যান্ড নেমেসিসের লিড ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশের ডিরেক্টর মার্কেটিং অ্যালেন ইবেনজার এরিক এবং ডিরেক্টর লিগ্যাল অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স ক্রিস্টাবেল র্যান্ডলফ।
বিডি প্রেসরিলিস /২৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫