নিজস্ব প্রতিবেদক :: পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রক্রিয়ায় রিভারস্টোন গার্ডিয়ান লাইফের ইস্যু ম্যানেজার এবং পরামর্শক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গার্ডিয়ান লাইফ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে।এম এম মনিরুল আলম, চিফ এক্সিকিউটিভ অফিসার গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং আশরাফ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিভারস্টোন ক্যাপিটাল তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে সৈয়দ নাসিম, ডিরেক্টর, ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস, ডিরেক্টর, সৈয়দ আখতার হাসান উদ্দিন, ডিরেক্টর, ব্যারিস্টার নিহাদ কবির, ডিরেক্টর, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, ডিরেক্টর, মোহাম্মদ সাজ্জাদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, শেখ রাকিবুল করিম, এসইভিপি ও প্রধান আর্থিক কর্মকর্তা, শামীম আহমেদ, ইভিপি এবং চিফ অপারেটিং অফিসার; তাহসিনুর রহিম, ইভিপি এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এবং রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের আজিজ মল্লিক, উপ মুখ্য নির্বাহী কর্মকর্তা, ইমরান আহমেদ, সহকারী পরিচালক এই চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ২৬ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫