Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ইন্টারনেট সেবাকে জরুরি সেবা ঘোষণার পরও রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রের পান্থপথে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ তার কেটে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি)। ফলে ওই এলাকার ৫ হাজরের বেশি গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।

কোনো নোটিশ ছাড়াই রোববার এই ক্যাবল কাটা হয়েছে বলে জানিয়েছেন, আইএসপিএবি সাধারণ সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, পান্থপথের ফিরোজা টাওয়ারের সামনে সকালে ইন্টারনেটের তারগুলো কেটে দেয়া হয়েছে। ওখানে বিডিনিক্স পপ থাকায় সমস্যাটা জটিল আকার ধারণ করেছে। পান্থপথ এলাকার প্রায় সবারই এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। তারা হোম অফিস করতে বিড়ম্বনায় পড়ে সেবাদাতাদেরই এখন গালমন্দ করছে।

বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সংশ্লিষ্ট বিভাগে জানিয়েও কোনো সমাধান আসেনি বলে অভিযোগ করেন ইন্টারনেট সেবাদাতা সংগঠনটির এই নেতা। সংযোগ না পেয়ে অনেক ইন্টারনেট গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ঘরে বসে অফিসছাড়াও নানা কাজ আমরা ইন্টারনেটে করছি। এখন তো বারোটা বাজিয়ে দিল। মোবাইল ইন্টারনেটে তো আর সব কাজ হয় না।

অপরদিকে ওই এলাকায় ইন্টারনেট সেবাদাতা একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানিয়েছেন, অনেক কষ্টে তারা ২০ শতাংশ তার সংযোগ করতে পেরেছেন। কিন্তু পুলিশের বাধায় কাজ করতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, চারদিকে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেও নিজের জীবনের মায়াকে ত্যাগ করে বাহিরে বেড়িয়ে পরি। আমার “আইএসপি” এর কর্মীরা সকাল থেকে রাত অবধি অক্লান্ত শ্রম দেয়। তার উপর যদি পুলিশ প্রসাশন লাঠি চার্জ কিংবা ভয় প্রদর্শন করে তাহলে খুবই কষ্ট লাগে। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেন, জরুরি সেবা হিসেবে ইন্টারনেট সার্ভিস চালু থাকবে। এ কেমন দেশে বাস করি যেখানে প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনকে অস্বীকার করে রীতিমত হয়রানি করে যাচ্ছে প্রসাশনের লোক। যেখানে তাদের সহযোগিতা করার কথা সেখানে হচ্ছে তার উল্টো। আমি একজন “আইএসপি” কোম্পানির মালিক হয়ে আমার কর্মীদের উপর অহেতুক নির্যাতন? আমিতো ঘরে বসে থাকতে পারি না! আমি সরাসরি ওসি সাহেবের সঙ্গে কথা বললে সে কোনভাবেই আমার কথা কর্নপাত করেনি। যে ছেলেগুলো জীবনের মায়া উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গৃহবন্ধি মানুষগুলোকে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে, তাদের যদি পুলিশ সহযোগিতার পরিবর্তে কান ধরে উঠ বস করানো এবং সেসঙ্গে বেত্রাঘাত করাসহ তাদের কাজ করার উপকরণগুলো জোর করে নিয়ে যায় তার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমি সব “আইএসপি” কোম্পানির মালিকদের পক্ষ থেকে সব প্রসাশনের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই বিষয়টি খেয়াল রাখুন।

বিডি প্রেসরিলিস /১২ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫