Follow us

পাইথন দিয়ে শেষ হলো প্রোগ্রামিং ক্যাম্প

 

নিজস্ব প্রতিবেদক :: প্রথম দিন কর্মশালা এবং দ্বিতীয় দিনে প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা। চলতি বছর প্রতিযোগিতাটি আগের বছরের চেয়ে বড় আয়োজন।

পাইথন প্রতিযোগীদের আগে গত বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে শিশুদের স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের জাতীয় পর্যায়ের কর্মশালা ও প্রতিযোগিতা।প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে ৬৪ জেলা থেকে নির্বাচিত ১২৮ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগী প্রোগ্রামার অংশ নেয়। যারা প্রোগ্রামিং ভাষা পাইথন নিয়ে কাজ করে।

এর আগে গত মে মাসে প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য দেশের নির্বাচিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আইসিটি শিক্ষক, ইয়াং বাংলা থেকে ল্যাব কোর্ডিনেটর ও জেলা কোর্ডিনেটরদের দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।এরপর গত ১৭ জুলাই শিশুদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এবং ২০ জুন পাইথন প্রোগ্রামারদের জেলাভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তারপর তাদের সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতীয় ক্যাম্পে আনা হয় এবং কর্মশালা শেষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ স্লোগান নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ইয়াং বাংলা।

এবারের প্রতিযোগিতাটি দেশের ৬৪ জেলার ২০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে ১৫ হাজার শিক্ষার্থীকে এর আওতায় আনা হয়েছে।

বিডি প্রেস রিলিস / ১৫ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫