নিজস্ব প্রতিবেদক :: স্ট্রিট ফুড বলতে আমাদের চোখে ভেসে ওঠে রাস্তার পাশে ভ্রাম্যমাণ ভ্যান বা দোকানের নানান পদের মসলাদার খাবার। তবে স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে বিভিন্ন দেশের স্ট্রিট ফুডের স্বাদ একসাথে উপভোগের সুযোগ পেলে কেমন হয়? ভোজনসরিকদের এই সুযোগ করে দিতেই পাঁচ তারকা হোটেল ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ আয়োজন করেছে ‘স্ট্রিট ফুড মার্কেট ফেস্টিভ্যাল।’ ৭ অক্টোবর (সোমবার) এক সংবাদ সম্মেলনে এ উৎসব সম্পর্কে জানানো হয়। ফেস্টিভ্যালটি আগামীকাল ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন এই আয়োজন।
এই উৎসবে গ্রাহকের পছন্দ মতো খাবার সরাসরি তার সামনে তৈরি করে দেওয়া হবে। আমেরিকান, ইতালীয়, মেক্সিকান, জাপানি, চীনা, থাই ও ভারতীয় খাবার মিলিয়ে মোট ৬০ পদেরও বেশি খাবার পরিবেশন করা হবে। খাবারগুলো বিশেষ ভাবে তৈরি করবেন ব্রাজিল থেকে আগত শেফ কাইকি।
ব্যুরিতস, ট্যাকোবার, রিসতো, সিজুয়ান ল্যাম্ব, স্যামন, চিকেন, টুনা, স্কুইডসহ নানা খাবারের ব্যবস্থা থাকবে এই উৎসবে। সঙ্গে আরও থাকবে মজাদার ডেজার্ট স্টেশন। এসব কিছু পাওয়া যাবে ৪ হাজার ৫০০ টাকায়। নির্দিষ্ট কিছু কার্ডে থাকছে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা। আগত ব্যক্তিদের মধ্যে একজন সৌভাগ্যবান পাবেন চায়না অথবা হংকং এর ফ্রি রিটার্ন এয়ার টিকিট।
বিডি প্রেসরিলিস / ০৮ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫