নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সরকারের এপিআই ভিত্তিক রিয়েল-টাইমে জাতীয় পরিচয় পত্র যাচাই পোর্টাল পরিচয় ( porichoy.gov.bd) এর সঙ্গে যুক্ত হয়েছে।রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরিচয়- এর সঙ্গে ইস্টার্ন ব্যাংকের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, কমিউনিকেশন্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিমসহ ব্যাংকের ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইবিএল ইতোমধ্যে পোর্টালটির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। এর ফলে পরিচয়- এর সাহায্যে ব্যাংকের গ্রাহদের জাতীয় পরিচয় পত্র সহজেই যাচাই করা সম্ভব হচ্ছে। পোর্টালটি ডিজিটাইজেশনের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের জন্য নতুন সুযোগের সৃষ্টি করেছে।
এর মাধ্যমে ব্যাংক একটি নিদিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহকদের বর্তমান ও স্থায়ী ঠিকানা, পুলিশ ভেরিফিকেশন তথ্য, পাসপোর্টের তথ্য, স্বাক্ষর, ছবি, বায়োমেট্রিক তথ্য, ব্যক্তিগত তথ্য, টিআইএন, সিআইবি ইত্যাদি যাচাই করতে সক্ষম হবে।অনুষ্ঠানে আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভাগটির সঙ্গে ইস্টার্ন ব্যাংকের একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়।প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ চলতি বছরের ১৭ জুলাই বাংলাদেশে এ জাতীয় প্রথম পোর্টালটির উদ্বোধন করেন।
বিডি প্রেসরিলিস / ১৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫