নিজস্ব প্রতিবেদক :: ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) টানা পঞ্চমবারের মত আয়োজন করছে ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন (২০২১)। ১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলাকালীন এই ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে কিটক্যাট, ট্রেন্ডজ, ইমামি, প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু, গ্রিপ আনলিমিটেড ও রিয়ে্লমি। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে পন্ডস, স্টুডিও এক্স, ফ্যানটেক, মাইক্রোপ্যাক, এক্সপি-পেন ও ডেটল।
দারাজ অনলাইন শপ (daraz.com.bd) এর উন্মাদনাপূর্ণ এই সেল ইভেন্টে রয়েছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, মেগা ডিলস, গিফট আইটেমস (চকলেট, ফুল, টেডি বেয়ার) ক্যাটাগরি ফ্ল্যাশ সেল, নিউ ইউজার ভাউচার, আই লাভ ভাউচার, মিশন ভ্যালেন্টাইন্স এর মতন মজাদার সব আয়োজন।
পাশাপাশি পহেলা ফাল্গুন উপলক্ষেও থাকছে শাড়ি, অ্যাকসেসরিজ ও পারফিউম কালেকশন। এছাড়াও ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রিয় মানুষের সাথে হেলিকপ্টার রাইডের সুবর্ণ সুযোগ। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া দারাজ ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করেন ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইনের বিস্তারিত কার্যক্রম।
ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২৭ হাজার ৯০০ টাকায় সনি ব্রাভিয়া এল ই ডি টিভি (ব্ল্যাক), ওয়াল্টন ইন্সট্যান্ট ওয়াটার হিটার মাত্র ৭ হাজার ৪৮০ টাকায়, স্যামসাং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন (৮ কেজি) মাত্র ৪৯ হাজার ৩০৫ টাকায়, মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকায় মটোরোলা জি নাইন- ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা এবং শার্প মাইক্রোওয়েভ (২০ লিটার) মাত্র ৬ হাজার ৭২০ টাকায়।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ (daraz.com.bd) অফার করছে বিভিন্ন ধরণের পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফার। পেমেন্ট পার্টনারদের মধ্যে রয়েছে বিকাশ, এইচএসবিসি, ইউসিবি, মাস্টারকার্ড, সিটি ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রাইম ব্যাংক ।
বিডি প্রেসরিলিস /০৪ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫