নিজস্ব প্রতিবেদক :: নিরাপদ দুধ উৎপাদনে করণীয় সম্পর্কে প্রাণ ডেইরির খামরিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেমবর) সিরাজগঞ্জের শাহাজাদপুরে প্রাণ ডেইরি কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচকরা নিরাপদ দুধ নিশ্চিত করতে গাভীর খাদ্যাভাস ও সঠিক চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া স্বাস্থ্যসম্মতভাবে গাভী লালন-পালন, দুগ্ধ দোহন, সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে পরামর্শ দেন।
আলোচকরা বলেন, “গাভীকে অ্যান্টিবায়েটিক ব্যবহারে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিবায়েটিক ব্যবহার করলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গাভীর দুধ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া দূষিত পানি ও ঘাসের মাধ্যমে গাভীর শরীরে জীবানু প্রবেশ করতে পারে। এজন্য গাভীকে নিরাপদ ও গভীর নলকূপের পানি দেয়ার জন্য আলোচনা সভায় পরামর্শ দেন তারা”।
প্রাণ ডেইরি লিমিটেড এর চিফ ডেইরি এক্সটেনশন ডা: রাকিবুর রহমান বলেন, “প্রাণ ডেইরির দেশের উত্তরাঞ্চলে পাঁচটি হাবে ১২ হাজার চুক্তিভিত্তিক গোখামারি রয়েছে। নিরাপদ দুধ উৎপাদনে খামারীদের সচেতনতায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে”।
অনুষ্ঠানে শাহাজাদপুর পৌর মেয়র নাসির উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান ভূঁইয়া, শাহাজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আফরোজা আকতার সুলতানা, উল্লাপাড়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ফুড সেফটি অথরিটির প্রতিনিধি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫