নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সাধারণ ছুটি। কিন্তু নিয়মিত কার্যক্রম সীমিত থাকলেও থেমে নেই মানুষের চাহিদা। আর তা পূরণের লক্ষ্যেই দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডটকম নিয়ে এসেছে ‘নিত্য প্রয়োজনীয় সামগ্রী’।ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের স্টোরগুলোর বিক্রেতারা অনলাইনে নিজের স্টোর খুলতে পারবেন কোনো ফি ছাড়াই।
কঠিন এই পরিস্থিতিতে যখন বিভিন্ন এলাকার জেনারেল স্টোরগুলোতে বা অনলাইনে অর্ডার করেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পণ্য ও খাবার, তখন বিক্রয়-এর গ্রাহকরা পাবেন ১৫০ এরও বেশি স্টোর থেকে ৪,০০০ এরও বেশি বিজ্ঞাপনের মধ্য থেকে প্রতিদিনের ব্যবহার সামগ্রী কেনার সুযোগ। এতে করে ক্রেতারা যেমন ঘরে বসে তাদের নিজ নিজ এলাকার সুপার স্টোর থেকে প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারবেন, অপরদিকে বিক্রেতারাও দোকান বন্ধ থাকলেও নিজের অনলাইন স্টোর খুলে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তাদের ব্যবসা এবং সর্বোপরি অর্থনীতির চাকা সচল রাখতে পারবেন।
এই নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে থাকছে চাল, ডাল, তেল, ডিম ইত্যাদি। মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজারের মতো স্বাস্থ্যসেবার পণ্য। ঘর পরিস্কারের জন্য গৃহস্থালি সামগ্রী, শিশুদের পণ্য যেমন দুধ, ফর্মুলা ডায়াপার ইত্যাদি। তাজা ফল ও সবজি, টাটকা মাছ ও মাংস ইত্যাদি ৭টি সাব-ক্যাটাগরি।
নতুন এই ক্যাটাগরি প্রসঙ্গে বিক্রয় ডটকমের কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, ‘দেশের এই সংকটকালে ক্রেতা এবং বিক্রেতা উভয়পক্ষের কথা মাথায় রেখেই আমাদের এই প্রয়াস। ক্লাসিফাইড হিসেবে আমরা দেশব্যাপী বিভিন্ন বিক্রেতাদের সুযোগ করে দিচ্ছি, যেন তারা বিক্রয়-এ ফ্রি-তে শপ খোলার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে পারবেন। গ্রাহকরাও তার নিজ নিজ লোকেশন বাছাই করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন।
তবে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা মেনে চলা, প্যাকেজ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা এবং নগদ অর্থের পরিবর্তে অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করার পরামর্শ দেন তিনি।
বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫