নিজস্ব প্রতিবেদক :: এ বছরও ফ্যাশনে আধিপত্য থাকছে ঢিলেঢালা পোশাকের। ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক তাই এনেছে টপ টু বটম, স্লিভ, কলার ও বৈচিত্র্যময় প্যাটার্ন। কাপড়ে থাকবে রঙের চমকও। গ্রীষ্মের নতুন রেডি টু ওয়্যার সাজানো হয়েছে তারুণ্যের চাহিদার ওপর নির্ভর করে।
আন্তর্জাতিক ফ্যাশনের ধারা প্রাধান্য পেয়েছে কাপড়ের বুননে ও নকশায়। ওভেন ও নিট ফেব্রিকে তৈরি পোশাকের বেসিক ফিটিংয়ে আনা হয়েছে পরিবর্তন। সলিড, প্রিন্ট, স্ট্রাইপ ও ফ্লোরাল মোটিফ প্রাধান্য পাবে পোশাকগুলোয়। থাকছে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ।
জেন্টল পার্কের চেয়ারম্যান ও ডিজাইন বিভাগের প্রধান শাহাদৎ চৌধুরী বাবু জানান, ‘নতুন পোশাকগুলোর প্যাটার্নে ম্যাসকুলিন ও টেইলর্ড লুক আছে। ফ্ল্যাট-ফ্রন্ট ডেনিম ও নিটের পোশাক নিয়েও থাকছে বৈচিত্র্যময় ডিজাইন। যারা খানিকটা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান তাদের জন্যও কালেকশনগুলো স্বস্তি দেবে।’
করোনার সময়ে ওয়ার্ক ফ্রম হোমের বদৌলতে আনা হয়েছে ‘নিউ ফরমাল’ পোশাক। আরও আনা হয়েছে গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার ও তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক।
উল্লেখ্য, দেশজুড়ে ৪৫টি রিটেইল স্টোরের পাশাপাশি পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেইজে। আর অনলাইন শপিং করা যাবে জেন্টল পার্কের ওয়েবসাইটে- www.gentlepark.com
বিডি প্রেসরিলিস / ২৪ মে ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫