Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: নারী স্বাস্থ্যের গবেষণায় একসাথে কাজ করবে টেলিনর হেলথ ও শক্তি ফাউন্ডেশননারী স্বাস্থ্যের গবেষণায় একসাথে কাজ করবে টেলিনর গ্রুপের ডিজিটাল হেলথ সাবসিডিয়ারি টেলিনর হেলথ এবং বেসরকারী সংস্থা শক্তি ফাউন্ডেশন। সম্প্রতি এই দুটি সংস্থা সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মেডিক্যাল টেকনোলজি ফোরাম ২০১৯-এ অংশগ্রহণ করে।

বাংলাদেশের ৭ম বৃহত্তম ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসেবে শক্তি ৫৪ জেলার ৫ লাখ ২০ হাজার ৮শ’ ৩৪টি দরিদ্র পরিবারের তালিকা তৈরি করেছে এবং প্রতিষ্ঠানটির গ্রামের দারিদ্র জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সামর্থ্য রয়েছে। সারা বাংলাদেশে শক্তি ফাউন্ডেশন ৪১৬ শাখা নিয়ে গত ২৭ বছর ধরে ক্ষুদ্রঋণ, হেলথ, এসএমই ও সৌর আলো-এর মতো কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। টেলিনর হেলথ এবং শক্তি ফাউন্ডেশন গ্রামের স্বল্প আয়ের মানুষের জন্য নতুন স্বাস্থ্যসেবা গড়ে তুলতে উন্নয়ন ও গবেষণার কাজ করছে।

‘ডিজিটাল হেলথ কেয়ার ইনোভেশন্স- ইমপ্রুভিং হেলথ একসেস ফর দ্য রুরাল অ্যান্ড লোয়ার ইনকাম পপুলেশন্স’ শীর্ষক একটি সেমিনারে টেলিনর হেলথ তাদের ডিজিটাল হেলথ কেয়ার উদ্ভাবনসমূহ এবং কীভাবে গ্রামের স্বল্প আয়ের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা করা যায় তা নিয়ে আলোচনা করে। এছাড়া টেলিনর হেলথ এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে কীভাবে ইতিবাচক প্রভাব রাখছে তা নিয়েও আলোচনা করে।

টেলিনর হেলথ-এর কর্মকর্তারা জানান, বর্তমানে তারা বাংলাদেশের স্বনামধন্য নিরাপত্তা সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান এলিট ফোর্সের সাথে কাজ করছেন। এর মাধ্যমে সারাদেশে ২০ হাজার নিরাপত্তারক্ষীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, যা তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখছে এবং সুস্বাস্থ্য অর্জনে সহায়তা করছে।

অ্যামাজন, প্রটেক্টর অ্যান্ড গ্যাম্বলের কর্মকর্তারাসহ বিশ্বের বিভিন্ন দেশের রিপোর্টাররা এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতে অবদান রাখার অঙ্গীকার করার জন্য টেলিনর হেলথের এই উদ্যোগের প্রশংসাও করেন। এ ধরনের উদ্যোগ পুরোপুরি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন ঘটবে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।

বিডি প্রেসরিলিস / ২২ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫