Follow us

নাটোরে দরিদ্র প্রবীণদের শীতবস্ত্র দিল হুয়াওয়ে

 

নিজস্ব প্রতিবেদক :: নাটোরে দরিদ্র প্রবীণদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে বিশ্বের তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্ক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।শুক্রবার নাটোরের সিংড়া উপজেলায় এক অনুষ্ঠানে শীতার্তদের মাঝে এগুলো বিতরণ করা হয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেনজুন প্রবীণদের মাঝে এসব বিতরণ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় হুয়াওয়ে।এ সময় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে হুয়াওয়ের অসামান্য অবদানের প্রশংসা করে আগামীতেও বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।তিনি বলেন, হুয়াওয়ে গত ২১ বছর ধরে আইসিটি এবং টেলিযোগাযোগের উন্নয়নে অবদান রেখে চলেছে।“পাশাপাশি বন্যা,শীত,অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সময় মানুষের সমস্যায় তাদের পাশে দেখেছি আমরা।”

ঝ্যাং ঝেনজুন বলেন, “জনগণ এবং শিল্প ক্ষেত্রের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা আইসিটি অবকাঠামো তৈরিতে কাজ করছি।এর পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিয়ে থাকি। আর তাই,গ্রামে হোক,স্কুলে হোক,কিংবা যে কোন বিপর্যয়ে হোক,এমন অনেক ক্ষেত্রেই আমরা যুক্ত হতে চাই।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গত ২১ বছরে হুয়াওয়ে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করেছে। পাঁচ বছরধরে হুয়াওয়ে বাংলাদেশের তরুণদের মেধা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে গ্লোবাল ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ এর আয়োজন করে আসছে। নারীর ক্ষমতায়নে সহযোগীদের সাথে সম্মিলিতভাবে আইসিটি বাস পরিচালনা করছে।এছাড়াও হুয়াওয়ে নিয়মিতভাবে মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করছে এবং গ্রামীণ জনপদের মানুষকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৪ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫