Follow us

নভোএয়ারের পেমেন্ট বিকাশে

 

নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে বেসরকারি এয়ারলাইন নভোএয়ারের সারাদেশের সবগুলো আউটলেটে বিমান টিকেটের ভাড়া পরিশোধ করা যাবে বিকাশে।সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি অনুযায়ী গ্রাহক বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই সারাদেশে নভোএয়ারের সবগুলো আউটলেট থেকে টিকেট কাটতে পারবেন।নভোএয়ারের এর ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহুল ইসলাম এবং বিকাশের হেড অব এম-কর্মাস ইরফানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম,কক্সবাজার,যশোর,সিলেট,সৈয়দপুর,বরিশাল রাজশাহী এবং কোলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

বিডি প্রেসরিলিস / ০১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫