নিজস্ব প্রতিবেদক :: ৫জি কানেক্টিভিটি সমৃদ্ধ নতুন ফোন আনলো শাওমি। মডেল শাওমি ১১ লাইট ৫জি এনই। ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির বড় ডিসপ্লে। এই ফোনে রয়েছে তিন রিয়ার ক্যামেরা। ওজন মাত্র ১৫৮ গ্রাম।৬ জিবি ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। এর মেমোরি ১২৮ জিবি। বেশ কয়েকটি রঙে ডিভাইসটি মিলবে।
ডুয়েল সিম ন্যানো সাপোর্ট করে শাওমির নতুন এই ফোন। অ্যানড্রয়েড ১১ অপারেটিং সফটওয়্যারে চলবে এই ফোন। নতুন মডেলে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি পলিমার ওএলইডি ডিসপ্লে। সঙ্গে থাকছে ৯০ হার্টজের রিফ্রেস রেট।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ফোনে দিয়েছে কোম্পানি। এর বাইরে ফোনে থাকছে ৪২৫০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।ফোনে প্রাইমারি ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। এ ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শ্যুটার। ভালো ছবি তুলতে সাহায্য করবে ৫ মেগার টেলি ম্যাক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে ২০ মেগা পিক্সেলের ক্যামেরা।
বিডি প্রেসরিলিস / ৩০ সেপ্টেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫