Follow us

নিজস্ব প্রতিবেদক ::  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আঙ্গিকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। গত ৩ নভেম্বর সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাউঞ্জটির উদ্বোধন করেন।লাউঞ্জটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের একটি লাউঞ্জ। ২০১০ সাল থেকে এটি আমেরিকান এক্সপ্রেস গ্রাহকদের বিশেষায়িত সেবা দিয়ে আসছে।

লাউঞ্জের সুবিধাগুলোর মধ্যে রয়েছে, অতিথিদের বিলাসবহুল রানওয়ে ভিউ ও লাউঞ্জে যাওয়ার মুহূর্ত থেকেই পাঁচ তারকা মানের সুযোগ-সুবিধা উপভোগ। এছাড়া রয়েছে ৬০ জন অতিথি বসার সুবিধা এবং একটি প্রশস্ত অভ্যর্থনা লবিসহ অতিথিদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এ লাউঞ্জে প্রশস্ত বুফে এরিয়ায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে তৈরি করা খাবার এবং পানীয় সরবরাহ করা হবে। বিশেষভাবে সুসজ্জিত রানওয়ে ভিউয়ে বসার ব্যবস্থাসহ গ্রাহকেরা বিভিন্ন খাবার উপভোগ করবেন। এছাড়া লাউঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লেখা চিঠি নিয়ে রয়েছে বিশেষ একটি গ্যালারি।

লাউঞ্জটি উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড কোম্পানির সেক্রেটারি নাজমুস সাদাত সেলিম।আরও ছিলেন- সিটি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জেনারেল ম্যানেজার মার্ক রাইসিংগার, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস জাফরুল হাসান, হেড অব কার্ডস আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।প্রসঙ্গত, সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের একমাত্র ইস্যুকারী হিসেবে কাজ করছে।

বিডি প্রেসরিলিস /০৫ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫