Follow us

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার

 

নিজস্ব প্রতিবেদক :: করোনা মহামারিতে প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরগুলোর রিচার্জে দিচ্ছে দারুণ ক্যাশব্যাক অফার। গ্রামীণফোন, রবি আজিয়াটা ও এয়ারটেল সিমে রিচার্জ করলে গ্রাহকেরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

‘নগদ’-এর যেকোনো গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে রবি নম্বরে ৫৯৯ টাকা রিচার্জ করলে পাচ্ছেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৮০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ২৮ দিন। আর এই প্যাকেজটি ক্রয়ের সঙ্গে সঙ্গে গ্রাহক পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। একইভাবে এয়ারটেল নম্বরে ৪৯৮ টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৭০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ৩০ দিন। এই বান্ডেলের ক্ষেত্রে গ্রাহক ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।

এর বাইরে রবি এবং এয়ারটেলে ২০৭ টাকা বিচার্জ করে ৩৪০ মিনিট টক টাইম কিনলে গ্রাহক পাবেন ২০ টাকা ক্যাশব্যাক। আর কোনো প্যাকেজ না কিনে নিজের অ্যাকাউন্টে শুধু ২২৫ টাকা রিচার্জ করলেও ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। সবগুলো ক্যাম্পেইনই চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

গ্রামীণফোনের গ্রাহকেরা যদি ‘নগদ’-এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করেন তাহলে প্রতি সেকেন্ড ১ পয়সায় বান্ডেলটি উপভোগ করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। সঙ্গে সঙ্গে আবার ১০ টাকা ক্যাশব্যাকও পাবেন তারা। ভয়েস কলের এই অফারটি গ্রামীণফোনের প্রিপেইড ও পোস্টপেইড, উভয় গ্রাহকের জন্যই প্রযোজ্য। ক্যাম্পেইনটি চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

ক্যাশব্যাক অফারটি পাওয়ার জন্য ‘নগদ’-এর গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ বা ইউএসএসডি-এর মাধ্যমে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর নির্ধারিত ‘নগদ’ অ্যাকাউন্টটিতে তাৎক্ষণিক ক্যাশব্যাকের টাকা পাবেন গ্রাহক।

‘নগদ’ বিশ্বাস করে এই অফারগুলো এক দিকে যেমন মানুষকে আরো বেশি ডিজিটাল সেবায় উৎসাহী করবে, অন্যদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই সময়ে ঘরে থেকেই মানুষের দৈনন্দিন কার্যকক্র স্বাভাবিক রাখতে অনেকটা সহায়তা করবে।

মোবাইল রিচার্জে ক্যাশব্যাক ক্যাম্পেইন বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ওয়েবসাইট (nagad.com.bd) ভিজিট করুন। এ ছাড়া ‘নগদ’-এর গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন।

বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫