Follow us

নগদ ওয়ালেটে ভিসা কার্ড থেকে টাকা আনলেই বোনাস

 

নিজস্ব প্রতিবেদক :: ভিসা কার্ড ব্যবহার করে যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনলেই ৫০ টাকা বোনাস পাবেন গ্রাহক। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে ৩ সেপ্টেম্বর অফারটি চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত চলবে এ অফার।অফারটির আওতায় একজন ‘নগদ’ ওয়ালেট ব্যবহারকারী কেবল একবারই বোনাস পাবেন। অ্যাড মানি করার ৭২ ঘণ্টার মধ্যে বোনাসের টাকা গ্রাহকের ওয়ালেটে যুক্ত হবে।

বোনাসপ্রাপ্তির শর্ত হিসেবে বলা হয়েছে, ‘নগদ’ অ্যাকাউন্ট যদি কোনো কারণে স্থগিত অবস্থায় থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটি এই ফিচারের আওতাধীন হিসেবে বিবেচিত হবে না। তাছাড়া গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্ট সচল থাকা সত্বেও কোনো কারণে বোনাস না পেলে, ‘নগদ’ কর্তৃক পরবর্তী দুই মাসের মধ্যে তিনবার বোনাস দেওয়ার উদ্যোগ নেবে। পরপর তিনবার চেষ্টার পরও যদি বোনাস পাওয়ার প্রক্রিয়াটি ব্যর্থ হয়, তাহলে ওই গ্রাহক আর এই ক্যাম্পেইনটির আওতাধীন হিসেবে বিবেচিত হবেন না।

তিন কার্যদিবসের মধ্যে ক্যাম্পেইনের শর্ত পূরণ করার পরেও বোনাস না পেলে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সহায়তা পেতে ‘নগদ’ হটলাইন—১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনতে অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু নগদ’ ও পরে ভিসা অপশন নির্বাচন করতে হবে। পরবর্তীতে ১১ ডিজিটের ‘নগদ’ অ্যাকাউন্ট (মোবাইল) নম্বরটি দেওয়ার পর কার্ডের অন্য তথ্য সংযুক্ত করতে হবে। এরপর টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ‘নগদ’ পিন নম্বর দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একইভাবে কার্ড থেকে টাকা আনার সুবিধা নিতে চাইলে গ্রাহক এক বা একাধিক ভিসা কার্ডের তথ্য ‘নগদ’ অ্যাপে সংরক্ষণ করতে পারবেন।ভিসা কার্ডের এই বোনাস অফার ছাড়াও মাস্টারকার্ড থেকে ৫০০ টাকার বেশি অ্যাড মানি করলে ২৫ টাকা বোনাস পাওয়ার সুযোগ আছে।

বিডি প্রেসরিলিস / ১২ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫