Follow us

দেশ সেরা ফিচারে ওয়ালটন মোবাইল আনছে ‘প্রিমো জেডএক্সফোর’

 

নিজস্ব প্রতিবেদক ::  দেশের স্মার্টফোন বাজারে একের পর এক দুঃসাহসিক ধামাকা নিয়ে আসছে ওয়ালটন মোবাইল। এরই পরিপ্রেক্ষিতে দেশ সেরা ফিচারে ওয়ালটন মোবাইল আনছে তাদের ফ্ল্যাগশিপ ফোন ‘প্রিমো জেডএক্সফোর’। বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর সাথে টেক্কা দেওয়ার জন্য প্রিমিয়াম এই ডিভাইসটি তৈরি হয়েছে বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায়।

ইতিমধ্যেই ওয়ালটন মোবাইলের ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ওয়ালটনবিডি ওয়েবসাইটে স্মার্টফোনটির কিছু ফিচার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় ‘প্রিমো জেডএক্সফোর’ স্মার্টফোনের পেছনে থাকছে ৫টি ক্যামেরা সেটআপ। পেন্টা ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। বাংলাদেশে তৈরি স্মার্টফোনগুলোর মধ্যে এই প্রথম কোনো ফোনে ৫টি রিয়ার ক্যামেরা পেতে যাচ্ছেন প্রযুক্তিপ্রেমিরা। পাশাপাশি সামনে থাকছে ৩২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

ডিজাইন ও কনফিগারেশনের দিক দিয়ে অন্যন্য ওয়ালটনের আপকামিং ফোনটি। দৃষ্টিনন্দন ডিভাইসটি সম্পূর্ণ গ্লাস প্যানেলে তৈরি। এতে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো বেশি মধুর।

হার্ডওয়্যার সেটআপের দিক দিয়েও অনবদ্য ‘প্রিমো জেডএক্সফোর’। ওয়ালটন এই ফোনে ব্যবহার করেছে ২ গিগাহার্জ গতির শক্তিশালী ‘হেলিও জি৯৫’ অক্টাকোর প্রসেসর। যা গেমিং প্রসেসর হিসেবে ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে দারুণ সাড়া ফেলেছে। এছাড়া থাকছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ।

‘প্রিমো জেডএক্সফোর’ স্মার্টফোনটিতে প্রথমবারের মতো দেখা মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা ডিভাইসটিকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলবে। ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। পাশাপাশি ফোনের সুরক্ষায় ফেস আনলক তো থাকছেই।

ওয়ালটনের ফ্ল্যাগশিপ ওই স্মার্টফোনটির ব্যাপারে খুব বেশি একটা জানা যায়নি। তবে শিগগিরই স্মার্টফোনটির অন্যান্য কনফিগারেশন ও মূল্য প্রকাশ করে বাজারে ছাড়বে ওয়ালটন। ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমিদের কাছে ফোনটি দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।

তাদের মতে, এমন হাই স্পেসিফিকেশনের স্মার্টফোন বাংলাদেশে এর আগে কোনো প্রতিষ্ঠান তৈরি করেনি। ওয়ালটন তাদের নিজস্ব স্মার্টফোন প্ল্যান্টে এমন একটি ফ্ল্যাগশিপ ফোন তৈরি করেছে, যা সত্যিই গর্ব এবং সাহসিকতার বিষয়।

বিডি প্রেসরিলিস / ১৮ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫