Follow us

দেশে শাওমির নতুন দুই ফোন

নিজস্ব প্রতিবেদক :: দেশে শাওমি তাদের রেডমি সিরিজের নতুন দুটি হ্যান্ডসেট এনেছে।রেডমি ৮ ও রেডমি ৮এ ফোন দুটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। রেডমি ৮এ হচ্ছে রেডমি এ সিরিজের সর্বশেষ সংস্করণ যা ৫১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি সার্পোট করে।

রেডমি ৮এ

ফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চির ডট নচ এইচডি প্লাস ডিসপ্লে। যার অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯। রয়েছে ডুয়েল সিম স্লট ও ডেডিকেটেড মেমোরি স্লট। পিছনে রিয়ার ক্যামেরা হিসবে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পিছনের উভয় ক্যামেরা দিয়েই এআই পোর্ট্রেট মোডে ছবি নেওয়া যাবে।

রেডমি ৮

মাল্টি-টাস্কিং সুবিধা সম্বলিত রেডমি ৮ ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। রয়েছে ৪ গিগাবাইট পর্যন্ত র‌্যাম এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল।

রেডমি ৮ ফোনটিতে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা, যার একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, রেডমি ৮ এবং রেডমি ৮এ বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত। গ্রাহকদের আমরা ভালো মানের হ্যান্ডসেট দিতে কাজ করে যাচ্ছি।

রেডমি ৮এ ফোনটির ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি ভার্সনটি ১০ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।রেডমি ৮ ফোনটি পাওয়া যাচ্ছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি সংস্করণটি ১৩ হাজার ৯৯৯ টাকায় এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি সংস্করণের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।

বিডি প্রেসরিলিস / ০৫ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫