নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ পণ্য পরিবেশনের সাথে সম্পৃক্ত আমদানিকারকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশের আমদানিকারকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রাণ সবসময় উন্নতমানের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। এ কারণে প্রাণ পণ্য শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়।
আহসান খান চৌধুরী প্রাণ পণ্য সারা বিশ্বে জনপ্রিয় করার পেছনে আমদানিকারকদের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন সারা বিশ্বে প্রাণ পণ্যের বিস্তৃতি ঘটাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমদানিকারকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা স্থানীয়ভাবে জিতলে, আমরা বিশ্বব্যাপী জিতব।
সম্মেলনে প্রাণ এক্সপোর্টস লিমিটেড’র প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে বিশ্বের ১৪৪টি দেশে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে প্রাণ।
বিডি প্রেসরিলিস /২২ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫