নিজস্ব প্রতিবেদক :: দেশ মটরস, এসিআই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে দিনাজপুরে তার যাত্রা শুরু করেছে। দিনাজপুরের মির্জাপুর বাস টার্মিনালে অবস্থিত উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ফোটন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই মটরস-এর সেলস ডিরেক্টর আজম আলি, বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, ফোটন মটরস এর ই. ভি. পি. ডেভিড লি, বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জুলফিকার রাহমান, মটর শ্রমিক ইউনিয়ন-এর সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিলার মহসিন আলি, এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এ পর্যন্ত বিশ্ববাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এ বছর গাড়ির বিক্রি শুরু করে।
বিডি প্রেসরিলিস / ২৮ আগস্ট ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫