নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে চলছে দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ সামিট।ডিজিটাল বাংলাদেশকে কিভাবে আগামী দিনের চতুর্থ শিল্প বিল্পবের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ব নেতৃত্বে এগিয়ে নেয়া যায়, সেই রূপরেখা পর্যালোচনা এবং প্রস্তাবনা করতেই এই আয়োজন।এশিয়ান নেটওয়ার্ক অব সাউথ ভলান্টিয়ার্স সোসাইটি (এএনওয়াভি), দ্য চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে।
সকালে সামিটের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়া।বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ আরও অনেকেই।
পুরো আয়োজন সম্পর্কে সামিটের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ রশীদুল হাসান বলেন, চারটি মূল বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হচ্ছে। স্মার্ট সিটি, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ক্যাম্পাস এবং ইনফরমেটাইজেশন।তিনি বলেন বাংলাদেশ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিল্পবে যুক্ত হতে পারেনি। কিন্তু খুব অল্প সময়েই ডিজিটাল বিপ্লব ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতার কারণেই মূলত এই বিপ্লবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ কিভাবে কোন কোন ক্ষেত্রে চুতর্থ শিল্প বিপ্লবের সাথে যুক্ত হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা, দিকনির্দেশনা ও পরামর্শের জন্যই এই সামিটের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন জনের প্রবন্ধ ও মতামতের ভিত্তিতে ভবিষ্যত পরিকল্পনা ও প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্নজনের কাছে উপস্থাপন করা হবে।
বিডি প্রেসরিলিস / ২৩ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫