Follow us

দারাজে শুরু হল ডি-মার্ট মেলা

 

নিজস্ব প্রতিবেদক :: বছর ঘুরে আবারো এলো বহুল প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। কিন্তু মহামারী করোনাভাইরাসের আতঙ্কে থমকে আছে পুরো দেশ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবন।এই সঙ্কটের মাঝে ভোক্তাদের রমজান মাসের কেনাকাটার সুবিধার্থে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) প্রথমবারের মত আয়োজন করেছে ডিমার্ট মেলা। অনলাইন এই ক্যাম্পেইনটি চলবে ২৬ এপ্রিল-২মে পর্যন্ত চলবে। ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে নেসলে, ডেটল ও রাঁধুনি এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ইস্পাহানি, স্টুডিও এক্স, প্যারাসুট, জাস্ট ফর বেবি, ওয়াইল্ড স্টোন এবং সিক্রেট টেম্পেশন।

এই ক্যাম্পেইনে রোজার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে যার মধ্যে থাকছে গ্রোসারি, মেডিসিন, মাদার অ্যান্ড বেবি ও হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগোরির পণ্য যা খুব স্বল্প সময়ের মধ্যেই ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ডিমার্ট মেলা ভাউচার। “DMARTMELA” ভাউচার কোডটি ব্যবহারে মাত্র ২৫০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন ২০০ টাকা ডিস্কাউন্ট। এছাড়াও, সারা দেশে ডেলিভারি চার্জ থাকছে মাত্র ৩০ টাকা।

ডিমার্ট মেলায় গ্রোসারি ক্যাটাগোরির মধ্যে থাকছে- চাল, ডাল, আটা, ময়দা, সুজি, নুডুলস, মিল্ক পাউডার, ঘি, মাখন, চা, কফি, চিনি, বিস্কুট, গুঁড়া মসলা, চানাচুর, তেল, চিপস, সিরিয়াল মিল, সফট ড্রিঙ্কস, এছাড়াও থাকছে বিভিন্ন রকমের টয়লেট ক্লিনিং প্রোডাক্ট।মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টের মধ্যে থাকছে বাচ্চাদের ডায়পার, ওয়েট টিস্যু, সেরেলাক ও ফর্মুলা ফুড। হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের মধ্যে থাকছে শ্যাম্পু, বার সোপ, হেয়ার অয়েল, টুথপেস্ট, স্যানিটারি প্যাড, লোশন, ক্রিম, হ্যান্ডওয়াশ, বডিস্প্রে ইত্যাদি।

এছাড়াও দারাজে (daraz.com.bd) সোর্সকো লিমিটেডের অধীনে এই প্রথবারের মতন চালু করা হল। ডিফার্মা (মেডিসিন ক্যাটেগরি), যেখানে থাকছে প্যারাসিটামল, ভিটামিন সাপ্লিমেন্টস, স্যালাইন, কনডম, নেবুলাইজার, ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিক মেশিন, থার্মোমিটার সহ নানা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।

বিডি প্রেসরিলিস / ২৭ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫