Follow us

দারাজের পঞ্চম বর্ষপূর্তির ক্যাম্পেইন উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশর (daraz.com.bd) ৫ম বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন উপলক্ষে দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক।দারাজের প্রধান কার্যালয়ে কর্মরত ৩৫০ জনের উপস্থিতিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কেককাটার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন তিনি।

দারাজের পঞ্চম বর্ষপূর্তিতে দারাজ পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আগামী দিনেও একইভাবে দেশের মানুষকে সেবা দিয়ে যাওয়ার প্রত্যয়ে শুভ কামনা করে বক্তব্য দেন জুনাইদ আহমেদ‍ পলক।

তিনি বলেন, ‘দারাজের পাঁচ বছরের এই স্বল্প সময়ের মধ্যে এত বড় অর্জন দেখে আমি নিজেও অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত। বাংলাদেশে দারাজ (daraz.com.bd) যেমন শুরু হয়েছিল মাত্র পাঁচজন দিয়ে, আজকে তারা নিজস্ব শক্তি সামর্থ ও মেধা দিয়ে এবং আলিবাবার অংশগ্রহণের মধ্যদিয়ে পরিণত হয়েছে একটি বিশাল কোম্পানিতে। আমরা আশা করছি, আমাদের দারাজ একদিন বাংলাদেশের আলিবাবা হবে এবং সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।’

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সৈয়দ মোস্তাহিদল হক- ম্যানেজিং ডিরেক্টর; ফুয়াদ আরেফিন- চিফ কমার্শিয়াল অফিসার ও খন্দকার তাসফিন আলম- চিফ অপারেটিং অফিসারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৪ সালে যাত্রা শুরু করা দারাজ বাংলাদেশের ১ নম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে কর্মরত রয়েছে প্রায় ২০০০ কর্মী। ইতিমধ্যেই দারাজ (daraz.com.bd) গড়েছে দেশের সর্ববৃহৎ ই-কমার্স সর্টিং সেন্টার ও দেশের বিভিন্ন জায়গায় কালেকশন পয়েন্ট। এছাড়াও প্রতিষ্ঠানটির সাড়া দেশের ৩৩ জেলায় রয়েছে নিজস্ব হাব। দারাজে রয়েছে প্রায় ৫০ লাখ পণ্য এবং বর্তমানে প্রায় ১৫,০০০ সেলার দারাজের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করছে।

বিডি প্রেসরিলিস / ০৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫