নিজস্ব প্রতিবেদক :: দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (Daraz.com.bd) লিমিটেড সাফল্যের সাথে ৫ বছর পূর্ণ করেছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পঞ্চম অ্যানিভার্সারি ক্যাম্পেইন।
ফিফথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ৩৩,৮০০ টাকায় ক্যারিয়ার ১.৫ টন স্প্লিট এয়ার কন্ডিশনার, ১১,৪০০ টাকায় ৩২” সনি অ্যান্ড্রয়েড স্মার্টটিভি, মাত্র ১১,৫৪৭ টাকায় প্লেনের টিকেটসহ – হোটেল দ্য কক্স টুডেতে ২ রাত /৩ দিনের ট্যুর প্যাকেজ, মাত্র ২২৪৯ টাকায় ফিলিপ্স বিয়ার্ড ট্রিমার এবং মাত্র ১,১৭৭ টাকায় ন্যাভিফোর্স ওয়াটারপ্রুফ ঘড়ি।
অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার, শেক শেক ভাউচার, টপ আপ ভাউচার, দৈনিক ফ্ল্যাশ সেলসহ অন্যান্য আকর্ষণীয় অফার। এই বিশেষ ভাউচারগুলো ব্যবহার করলে ডিসকাউন্টেড পণ্যের ওপর পাওয়া যাবে আরও বেশি ছাড়।
ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আউটার স্পেস, ফ্রুট ক্রাশ ও ট্রেজার কোয়েস্টের মতন মজাদার গেইম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন স্যামসাং এম ৪০ ফোন, উমিডিজি A3 স্মার্টফোন, ৫,০০০ টাকার ভাউচার সহ নানা রকম পুরস্কার। এছাড়াও গ্রাহকরা গেস অ্যান্ড গেট ইট ফ্রি এর মাধ্যমে পণ্যের সঠিক নাম অনুমান করে পণ্যটি পেতে পারেন সম্পূর্ণ ফ্রি তে এবং ভাউচার হান্টের মাধ্যেমে দারাজ অ্যাপে ভাউচার খুঁজে নিয়ে উপভোগ করতে পারেন সুপার ডিসকাউন্ট অফার।
এছাড়া, দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। যার মাধ্যমে আরও অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ৬ থেকে ১৪ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে পাওয়া যাবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ১,০০০ টাকা) এবং মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে পাওয়া যাবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ১,০০০ টাকা এবং প্রতি ক্রেতা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত)। ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১৫% মূল্যছাড় (ক্যাপঃ ৪৫০ টাকা প্রতি লেনদেন ও প্রতি কাস্টমার সর্বোচ্চ ৯০০ টাকা পর্যন্ত)। এছাড়াও ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% (প্রতি ক্রেতা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৫০০ টাকা পর্যন্ত) বিকাশ ক্যাশব্যাক সুবিধা।
ক্যাম্পেইনের কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, লাক্স, প্যারাসুট, ভিশন ও উমিডিজি। ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে ফগ, জিএনসি বাংলাদেশ, নিটোল ইলেকট্রনিক্স, এসিআই ফুডস- পিউর, এসিআই ফুডস-ফান, শেভার শপ, জিট্রন, আই-লাইফ, ডি-লিঙ্ক, টিপি-লিঙ্ক, ম্যাগি, নেসক্যাফে, ফেয়ার অ্যান্ড লাভলি, সানসিল্ক, জয় লাইফ, সানবরুই, ইউমিউই, নকিয়া, এপেক্স, ভিট, হারপিক ও অস্টন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে একাত্তর টিভি, বাংলা নিউজ ২৪, রেডিও ফুর্তি ও আইস টুডে।
বিডি প্রেসরিলিস / ১৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫