নিজস্ব প্রতিবেদক :: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড।ডিএসই সূত্রে জানা গেছে, এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৮ শতাংশ। দিন শেষে কোম্পানিটির ছয় লাখ ২৪ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য সাত কোটি ৩৪ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৭ টাকা ৯০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগাসী ফুটওয়্যার লিমিটেড দর বেড়েছে ৯.৮৬ শতাংশ বা ৬.২০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকা ১০ পয়সা।দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে স্টাইল ক্রাফ্ট লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.২৭ শতাংশ বা ১২.১০ টাকা। কোম্পানিটি চার লাখ এক হাজার ১০৮টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ছয় কোটি ২৫ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৮ টাকা ৫০ পয়সা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমার লিমিটেড ৫.৫৭ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেড ৩.৩১ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড ২.৫৪ শতাংশ, পদ্মা ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৩২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১.৭৬ শতাংশ, বাংলাদেশ অটো কারস লিমিটেড ১.৬৮ শতাংশ এবং নর্দান জুট ম্যানুপ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার দর ১.১৮ শতাংশ বেড়েছে।
বিডি প্রেসরিলিস /১৮ মার্চ ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫