Follow us

তৃতীয়বারের মতো দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি বাংলালিংকের

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলালিংককে টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। ১৭.১২ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষ স্থান অর্জন করেছে বাংলালিংক। ওকলার ‘স্পিডটেস্ট অ্যাপ’ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক বিটিআরসি আয়োজিত সর্বশেষ নিলাম থেকে মোট ৯.৪ মেগাহার্জ স্পেকট্রাম ক্রয় করে। এর ফলে বাংলালিংক গ্রাহক প্রতি স্পেকট্রামের হিসেবে দেশের বেসরকারি টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয় । বাংলালিংকের নতুন এই স্পেকট্রাম ও ডুয়েল-ক্যারিয়ার নেটওয়ার্ক দেশের সর্বোচ্চ গতির নেটওয়ার্কের স্বীকৃতিতে বিশেষ ভূমিকা রেখেছে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘টানা তৃতীয় বারের মতো এই সম্মানজনক পুরস্কার অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি ব্যাপার। এর মাধ্যমে প্রতিফলিত হয় যে, আমরা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার সাথে দ্রুত গতির ফোরজি ইন্টারনেট সেবা দিতে পেরেছি। আরও বেশি সংখ্যক গ্রাহককে ডিজিটাল সুবিধা গ্রহণের সুযোগ দিতে আমরা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নকে আরও অগ্রসর করবে।’

বিডি প্রেসরিলিস / ১৬ আগস্ট ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫