Follow us

তালতলা স্বেচ্ছাসেবক সংগঠনের ত্রাণ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনের ফলে সাময়িক কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দিনমজুর ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ করা কঠিন হয়েছে। চলমান করোনা সঙ্কট মোকাবিলায় সরকারি সাহায্যের পাশাপাশি তালতলা স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে ২৫০ পরিবারের মধ্যে ৭ দিনের খাদ্যসামগ্রী ও নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলায় সংগঠনের কার্যালয় থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল তেল আলু, সাবানসহ বিভিন্ন পণ্য।

সংগঠনের নেতারা বলেন, করোনা মোকাবিলায় দেশে চলমান লকডাউনের ফলে দরিদ্র জনগোষ্ঠী ও দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে দেশের বিভিন্ন সংগঠনের মতো তালতলা স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এলাকার ২৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরের ভেতর থাকার আহ্বান জানান সংগঠনের নেতারা।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি, সংগঠনের সভাপতি মাহাবুব জামান, সাধারণ সম্পাদক মো. দবির হোসেন। উপদেষ্টা সদস্যদের মধ্যে ছিলেন, সাইফুল ইসলাম, হাজী মতিউর রহমান ও মো, শহিদুল ইসলাম এবং সদস্যদের মধ্যে ফাহাদ হোসেন খোকা, মো. রাহাত, পারভেজ, স্বর্নব, আলামিন ও মারুফসহ অনেকে।

বিডি প্রেসরিলিস /০৪ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫