Follow us

ঢাকা-সিলেট রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

 

নিজস্ব প্রতিবেদক :: ইউএস-বাংলা এয়ারলাইনসের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজঢাকা-সিলেট রুটে আগামী ২৯ মার্চ থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি এই বিমান সংস্থা।

বর্তমানে ঢাকা-সিলেট-ঢাকায় প্রতিদিন ২টি ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা। ২৯ মার্চ থেকে এই রুটে প্রতিদিন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ১টি ফ্লাইট চলাচল করবে। রবিবার এই তথ্য জানানো হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে ইউএস-বাংলার ফ্লাইট।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিট, ২টা ৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার পথে আসবে এই বিমান সংস্থার উড়োজাহাজ। ইউএস-বাংলা এয়ারলাইনসে ঢাকা থেকে সিলেটের ন্যূনতম ভাড়া ২৭০০ টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ)।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটগুলো হলো ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট।

বিডি প্রেসরিলিস /০৯ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫