নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-সিলেট রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামীকাল রবিবার থেকে এটি পরিচালিত হবে।
শীতকালীন সময়সূচি অনুযায়ী বর্তমানে ঢাকা-সিলেট রুটে দিনে দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজ শনিবার সংস্থাটির জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণ আরও বেশি স্বাচ্ছন্দ্য ও সময়োপযোগী করতে আগামীকাল রোববার থেকে প্রতিদিন অতিরিক্ত একটি ফ্লাইট বৃদ্ধি করে মোট তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
২৫ অক্টোবর থেকে ঢাকা থেকে সিলেট রুটে প্রতিদিন সকাল ৮টা, দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট, ২টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে সিলেটে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ২৬৯৯ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ)।
বর্তমানে ইউএস-বাংলা সিলেট ছাড়াও অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।
বিডি প্রেসরিলিস /২৪ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫