Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণফোন গ্রাহকদের আইওটি (ইন্টারনেট অফ থিংস) পণ্যের সাথে পরিচয় করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ঢাকার ধানমন্ডি ও চট্টগ্রামের জিইসি সার্কেলের গ্রামীণফোনের লাউঞ্জে “এক্সপেরিয়েন্স জোন” চালু করেছে গ্রামীণফোন।চট্টগ্রাম জিইসি সার্কেলের জিপি লাউঞ্জে “এক্সপেরিয়েন্স জোন” উদ্বোধনী করেন চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন ।

এক্সপেরিয়েন্স জোন দুটিতে স্মার্ট হোম এবং ইভিটিএসের মতো জিপি স্মার্ট পণ্য সেবার অভিজ্ঞতার সুযোগ নিতে পারবেন গ্রাহকরা। আইওটি সেবাসমুহ দৈনিন্দিন জীবনে বিভিন্ন সেবার উপর মানুষের নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিচ্ছে। গ্রামীণফোন এই প্রথম বাংলাদেশে আইওটি এক্সপেরিয়েন্স চালু করেছে। এটি ডিজিটাল সেবা খাতে একটি দুর্দান্ত প্রভাব ফেলবে এবং ডিজিটাল বাংলাদেশ অর্জনের দিকে অগ্রগতি তুলবে।

এ সম্পর্কে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন বলেছেন, ‘গ্রামীনফোনের সবসময় লক্ষ্য থাকে গ্রাহকদের জীবনে উন্নতি এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। আমাদের প্রযুক্তির দৃস্টিভঙ্গি বদলে যাচ্ছে, সুতরাং আইওটি পণ্য এবং পরিসেবাগুলো এই পরিবর্তনে একটি বিশাল ভূমিকা পালন করবে। এই পণ্যগুলো সম্পর্কে লোকদের সচেতন করা এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের জীবন ও ব্যবসা ডিজিটাল করতে পারে।”

চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন আরও বলেছেন, ‘বাংলাদেশ উন্নতি আরো গতিশীল হচ্ছে নতুন প্রযুক্তি গ্রহনের মাধ্যমে। গ্রামীণফোনের মাধ্যমে আইওটি “এক্সপেরিয়েন্স জোন” প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হলো। আইওটি পণ্য ও পরিসেবা সম্পর্কে সবাইকে আরও বেশি অভিজ্ঞতা দিতে এই উদ্যোগটি আরও বেশি কাজে লাগবে যা ডিজিটাল বাংলাদেশের দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত।”

চট্টগ্রাম এ উদ্বোধনী অনুষ্ঠানে আ জ ম নাসির উদ্দিন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রামীফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহমুদ হোসেন, চিফ বিজনেস অফিসার; সাজ্জাদ হাসিব,
হেড অব অপারেশন্স; রেদোয়ান হাসান খান, আইসিটি এন্ড আইওটি হেড; মোহাম্মদ শরীফ মাহমুদ খান, সার্কেল বিজনেস হেড (চট্টগ্রাম); সাইমা রহমান, রিটেইল পার্টনারশীপ হেড; ও মুক্তাদির রহমান, সার্কেল রিটেইল হেড চট্টগ্রাম।

বিডি প্রেসরিলিস /৩১ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫