Follow us

ঢাকায় হবে ‘স্টেট অব দ্য ম্যাপ এশিয়া’ সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় আয়োজন করা হচ্ছে ম্যাপভিত্তিক প্রযুক্তি নির্ভর সম্মেলন ‘স্টেট অব দ্য ম্যাপ এশিয়া’।কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশে (কেআইবি) আগামী শুক্রবার ও শনিবার সম্মেলনটি আয়োজন করা হয়েছে।ভারত, নেপাল, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রসহ প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।

ফেইসবুক, অ্যাপল, ম্যাপবক্স, গ্লোবাল লজিক, ম্যাপিলারিসহ এই খাতের সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় সরকারী ও বেসরকারী সংস্থা এতে অংশ নেবে। সম্মেলনটির আয়োজন করছে ‘ওপেন স্ট্রিট ম্যাপ বাংলাদেশ ফাউন্ডেশন’।বিনা মূল্যে ডিজিটাল ম্যাপ ব্যবহারের সুবিধা প্রদানকারী প্লাটফরম ওপেন স্ট্রিট ম্যাপের একটি বার্ষিক আঞ্চলিক সম্মেলন হলো ‘স্টেট অফ দ্য ম্যাপ এশিয়া’।

দুই দিনব্যাপী এ আয়োজনে জিআইএস ও মুক্ত সোর্স প্রযুক্তিখাতের নানা নতুন বিষয়বস্তু নিয়ে একক উপস্থাপনা, প্যানেল আলোচনা, ওয়ার্কশপসহ প্রায় চল্লিশটিরও বেশি সেশন হবে।আগ্রহীরা এই ঠিকানায় গিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ২৮ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫