Follow us

ঢাকায় প্রথম ‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমস সামিট’ ২৬ অক্টোবর

 

নিজস্ব প্রতিবেদক :: জনসংযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ড কমিউনিকেশন্স কৌশল এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স সামিট-২০১৯’।

২৬ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ সম্মেলন হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।কমিউনিকেশন্স ফার্ম র’দিয়া আইএনসি এবং ড্রিম ডিভাইজার ও শব্দকল্পদ্রুমের সহযোগিতায় সামিটটি আয়োজিত হচ্ছে।

আয়োজক র’দিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রবিউস সামসকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এটি মিড-লেভেল এবং তরুণ পেশাজীবী, উদ্যোক্তা, ফ্রেশার এবং পিআর ও ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহীদের জন্য আদর্শ সুযোগ।সামিটটিতে অংশগ্রহণকারীরা ক্রিয়েটিভ কমিউনিকেটর, ডোমেন এক্সপার্ট এবং রিয়েল-লাইফ এডুকেটরদের কাছ থেকে একটি ইন্টারেক্টিভ পরিবেশ ও অভিজ্ঞতা শেয়ার করার প্ল্যাটফর্ম পাবে।”

এর মাধ্যমে গণযোগাযোগ, বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং ইকোসিস্টেমের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।সামিটের জন্য ২০ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্য থেকে শিক্ষা, অভিজ্ঞতা এবং আগ্রহের বিবেচনায় ২০০ কে নির্বাচন করা হবে।বিশেষ এ সম্মেলনে অংশ নিতে অনলাইনে ১৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

সামিটের নলেজ পার্টনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ফটোগ্রাফি পার্টনার বক্স অফিস বিডি। প্রেস এনগেইজমেন্ট পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫